ইমরানের স্বাস্থ্যের অবনতি, অবিলম্বে হাসপাতালে পাঠানোর নির্দেশ পাক সুপ্রিম কোর্টের
২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পরেই একাধিক অভিযোগ দায়ের হয় ইমরানের বিরুদ্ধে। সেই মামলায় ২০২৩ সালের অগস্ট থেকে জেলবন্দি সত্তরোর্ধ্ব নেতা। যদিও ইমরানের দাবি, তাঁর বিরুদ্ধে সমস্ত মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
গত বছর থেকেই ইমরানের দুই ছেলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। সম্প্রতি ইমরানের আইনজীবীরা জানান, জেলে থাকাকালীন তাঁদের মক্কেল ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়ে ফেলেছেন। তার ভিত্তিতে আদালত ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তলব করেছিল। সেই রিপোর্ট জমা পড়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত।