Sudipta Sen: সুদীপ্ত সেনের জেলমুক্তিতে আর কোনও বাধা নেই! ত্রিপুরার সব মামলাতেও মিলল জামিন | Sudipta Sen gets bail in all cases in Tripura - 24 Ghanta Bangla News
Home

Sudipta Sen: সুদীপ্ত সেনের জেলমুক্তিতে আর কোনও বাধা নেই! ত্রিপুরার সব মামলাতেও মিলল জামিন | Sudipta Sen gets bail in all cases in Tripura

Spread the love

নয়া দিল্লি: এবার জেলমুক্তির পথে সুদীপ্ত সেন। পশ্চিমবঙ্গের সমস্ত মামলার পর ত্রিপুরার সব মামলাতেও জামিন পেলেন সারাদা কর্তা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে ত্রিপুরার সব মামলায় জামিন মঞ্জুর করা হয়েছে।

এই রাজ্যের সব মামলায় আগেই জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সিবিআইয়ের হাতে থাকা ত্রিপুরার মামলায় সুপ্রিম কোর্ট জামিন দেওয়ায় প্রায় ১৩ বছর পরে চিটফান্ড কর্তা জেল থেকে মুক্ত হতে চলেছেন বলেই জানা যাচ্ছে।

২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার করা হয় সারদাকর্তা সুদীপ্ত সেনকে। একইসঙ্গে গ্রেফতার করা হয় সুদীপ্তর সঙ্গী দেবযানী মুখোপাধ্যায়কেও। ১৩ বছর, গত এপ্রিল মাসে এ রাজ্যের ৩৮৯টি মামলাতেই জামিন পান সুদীপ্ত সেন।

কিন্তু এ রাজ্যের মামলায় মুক্তি পেলেও ভিনরাজ্যের বেশ কিছু মামলার জামিনের শর্ত হিসেবে দেওয়া বেলবন্ড জমা না পড়ায় এপ্রিলে মুক্তি পাননি সুদীপ্ত সেন। সংশ্লিষ্ট রাজ্যের আদালতে সেই টাকা জমা না পড়ায় জটিলতা রয়ে যায়।এবার ত্রিপুরার মামলাতেও জামিন পেলেন চিটফান্ড কর্তা। ২০১৩ সাল থেকে জেলে রয়েছেন তিনি।

সুদীপ্ত সেনের বয়স ৬৪ বছর। একাধিক শারীরিক জটিলতা রয়েছে তাঁর। সম্প্রতি ব্রেন স্ট্রোক হয়েছিল, সেখান থেকে বেঁচে ফিরেছেন তিনি। সর্বোচ্চ কারাদণ্ডের দ্বিগুণ সময় জেলে কাটিয়ে ফেলেছেন সুদীপ্ত। তবে তদন্ত সহযোগিতা করার কথা বলেছে শীর্ষ আদালত।

সিবিআই সূত্রে জানা যায়, ২০০৬-০৭ সাল থেকে জমি, ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলেন সুদীপ্ত সেন। তাঁর সেই প্রকল্প গতি পায় ২০০৮-০৯ সালে। সারদা চিটফান্ডের এই প্রকল্পে অধিকাংশ আমানতের মেয়াদ পূরণ হওয়ার কথা ছিল ২০১৩ সালের এপ্রিল নাগাদ।

এপ্রিলে আমানতকারীদের বকেয়া মেটানোর কথা বলা হয়। কিন্তু, ২০১৩ সালের ১৬ এপ্রিল থেকে রাজ্যজুড়ে সারদার শাখা কার্যালয়গুলোর ঝাঁপ বন্ধ হয়ে যায়। সল্টলেকে সারদার প্রধান অফিসেও তালা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *