PM Viksit Bharat Rozgar Yojana: প্রথম চাকরিতে যোগ দিলেই সরকার দেবে ১৫ হাজার টাকা! এই স্কিম সম্পর্কে জানেন? | PM Viksit Bharat Rozgar Yojana: First Time Employees to get 15 thousand rs, who will get benefit? know details - 24 Ghanta Bangla News
Home

PM Viksit Bharat Rozgar Yojana: প্রথম চাকরিতে যোগ দিলেই সরকার দেবে ১৫ হাজার টাকা! এই স্কিম সম্পর্কে জানেন? | PM Viksit Bharat Rozgar Yojana: First Time Employees to get 15 thousand rs, who will get benefit? know details

Spread the love

নয়া দিল্লি: যুব সমাজে বিশেষ ফোকাস কেন্দ্রের। কর্মসংস্থানের উপরে দেওয়া হচ্ছে বিশেষ জোর। কেন্দ্রীয় সরকারের এমন কিছু স্কিম আছে, যার কথা জানেনই না অনেকে। যেমন, প্রথম চাকরি শুরু করলে, যুবক-যুবতীরা ১৫ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন সরকারের কাছ থেকে। এই স্কিম কী, জানেন এর সম্পর্কে?

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PM Viksit Bharat Rozgar Yojana)। যুবক-যুবতীদের কাজে যোগ দেওয়ায় উৎসাহ জোগাতে এই স্কিমের ঘোষণা করা হয়েছে। এই স্কিমে প্রথমবার যারা চাকরি শুরু করছেন, তারা ১৫ হাজার টাকা পর্যন্ত ইনসেনটিভ পাবেন। শুধু কর্মীরাই নয়, যারা চাকরি দিচ্ছেন, তাদের জন্যও আর্থিক সুবিধার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার।

কারা ১৫ হাজার টাকার ইনসেনটিভ পাবেন?

সরকারের এই স্কিমে যোগ্য আবেদনকারীরা প্রথমবার চাকরিতে যোগ দিলে এক মাসের ইপিএফ ভাতা, সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ইনসেনটিভ বা আর্থিক সুবিধা পাওয়া যাবে। দুই ধাপে এই ১৫ হাজার টাকার ইনসেনটিভ পাওয়া যাবে। চাকরিতে যোগ দেওয়ার ছয় মাস পর প্রথম ধাপে ভাতা পাওয়া যাবে। বাকি অর্থ চাকরি জীবনের ১২ মাস অর্থাৎ এক বছর পূর্ণ হওয়ার পর এবং ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম পূর্ণ করার পর পাওয়া যাবে।

সংস্থাও পাবে টাকা-

এই স্কিম শুধুমাত্র কর্মচারীদের মধ্যেই সীমিত নয়, যে কোম্পানি চাকরি দেবে, তারাও ইনসেনটিভ পাবে। প্রত্যেক কর্মী নিয়োগের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা পর্যন্ত আর্থিক ভাতা পেতে পারে। নিয়োগ করা কর্মীর ইপিএফের উপরে নির্ভর করবে এই ভাতা। উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে আরও বেশিদিন ইনসেনটিভ দেওয়া হয়।

কেন্দ্রীয়  সরকার এই স্কিমের জন্য ৯৯ হাজার ৪৪৬ কোটি টাকা বরাদ্দ করেছে। দুই বছরে সাড়ে তিন কোটিরও বেশি কর্মসংস্থানের লক্ষ্য় কেন্দ্রের। এর মধ্যে ১.৯২ কোটি কর্মীই প্রথমবার চাকরিতে যোগ দেবে। ২০২৫ সালের ১ অগস্ট থেকে ২০২৭ সালের ৩১ জুলাইয়ের মধ্যে এই কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

কীভাবে এই ইনসেনটিভ পাবেন?

প্রথমবার চাকরিতে যারা যোগ দেবেন, তাদের আধার ব্রিজ পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার সিস্টেম দিয়ে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এমপ্লয়ার অর্থাৎ সংস্থার ইনসেনটিভ প্যান লিঙ্কড অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *