OnePlus ও Oppo ফোনের দাম বাড়ল, সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত বাড়ল দাম - 24 Ghanta Bangla News
Home

OnePlus ও Oppo ফোনের দাম বাড়ল, সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত বাড়ল দাম

Spread the love

নয়াদিল্লি: ভারতের বাজারে একাধিক স্মার্টফোনের দাম বাড়াল OnePlus এবং Oppo। দুই সংস্থার বিভিন্ন মডেল ও ভ্যারিয়েন্টে নতুন দাম কার্যকর হয়েছে। ওয়ানপ্লাসের ফোনে সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। অন্যদিকে অপোর ক্ষেত্রে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে এই দুই ব্র্যান্ডের একাধিক জনপ্রিয় ফোন কিনতে এখন আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে।

ওয়ানপ্লাসের একাধিক ফোনের দাম বৃদ্ধি

ওয়ানপ্লাস নর্ড ৬-এর দুটি ভ্যারিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। ১২ জিবি র্যাদম ও ২৫৬ জিবি স্টোরেজের মডেলটির দাম ৫০,৯৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৫২,৯৯৯ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ২,০০০ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যা০ম ও ২৫৬ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টটির দাম ৪৪,৯৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৬,৯৯৯ টাকা। নর্ড সিই৬-এর ক্ষেত্রেও একইভাবে দাম বাড়ানো হয়েছে। ৮ জিবি র্যাটম ও ২৫৬ জিবি স্টোরেজের মডেলটির দাম ৩৯,৯৯৯ টাকা থেকে বেড়ে ৪১,৯৯৯ টাকা হয়েছে। ৮ জিবি র্যারম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৩৫,৯৯৯ টাকা থেকে বেড়ে ৩৭,৯৯৯ টাকা হয়েছে।

Also Read | অক্টোবরেই ভারতে আসছে Google Fitbit Air, স্ক্রিনহীন ওয়্যারেবলের দাম কত?

নর্ড সিই৬ লাইটে সর্বোচ্চ ৪,০০০ টাকা বৃদ্ধি

নর্ড সিই৬ লাইটের ক্ষেত্রে দাম বৃদ্ধির পরিমাণ আরও বেশি। ৬ জিবি র্যাাম ও ১২৮ জিবি স্টোরেজের মডেলটির দাম ২৫,৯৯৯ টাকা থেকে ৩,০০০ টাকা বেড়ে ২৮,৯৯৯ টাকা হয়েছে।

৮ জিবি র্যা ম ও ১২৮ জিবি স্টোরেজের মডেলটির দামও ৩,০০০ টাকা বেড়ে ৩০,৯৯৯ টাকা হয়েছে। আগে এই মডেলটির দাম ছিল ২৭,৯৯৯ টাকা। সবচেয়ে বেশি দাম বেড়েছে ৮ জিবি র্যািম ও ২৫৬ জিবি স্টোরেজের নর্ড সিই৬ লাইটের। ৩০,৯৯৯ টাকা থেকে ৪,০০০ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ৩৪,৯৯৯ টাকা। এছাড়া ওয়ানপ্লাস এন৬ এবং এন৬এক্স-এর বিভিন্ন ভ্যারিয়েন্টেও দাম বাড়ানো হয়েছে। এন৬-এর ৪ জিবি র্যাাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২২,৯৯৯ টাকা থেকে বেড়ে ২৪,৯৯৯ টাকা হয়েছে। ৬ জিবি র্যাাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৪,৯৯৯ টাকা থেকে বেড়ে ২৬,৯৯৯ টাকা।

এন৬এক্স-এর ৪ জিবি র্যারম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৮,৯৯৯ টাকা থেকে বেড়ে ২০,৯৯৯ টাকা হয়েছে। ৪ জিবি র্যািম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২০,৯৯৯ টাকা থেকে বেড়ে ২২,৯৯৯ টাকা হয়েছে।

Also Read | নজরে পরমাণু কেন্দ্রের অগ্রগতি! SHANTI অ্যাক্টের খসড়া নিয়মাবলী প্রকাশ করল কেন্দ্র

অপোর ফোনেও বড় দাম বৃদ্ধি

ওয়ানপ্লাসের পাশাপাশি অপোও একাধিক স্মার্টফোনের দাম বাড়িয়েছে। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। অপো রেনো ১৬ ফাইভ-জির একটি ভ্যারিয়েন্টের দাম সরাসরি ৫,০০০ টাকা বেড়েছে। ৬৬,৯৯৯ টাকা থেকে নতুন দাম হয়েছে ৭১,৯৯৯ টাকা। রেনো ১৬ ফাইভ-জির অন্য একটি ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা থেকে ৪,০০০ টাকা বেড়ে ৬৩,৯৯৯ টাকা হয়েছে।

রেনো ১৬সি ফাইভ-জির দুটি ভ্যারিয়েন্টেও দাম বাড়ানো হয়েছে। একটি মডেলের দাম ৪৯,৯৯৯ টাকা থেকে বেড়ে ৫২,৯৯৯ টাকা, অর্থাৎ ৩,০০০ টাকা বৃদ্ধি। অন্যটির দাম ৫৩,৯৯৯ টাকা থেকে ৪,০০০ টাকা বেড়ে ৫৭,৯৯৯ টাকা হয়েছে। অপো এ৬এস ফাইভ-জি সিরিজের দামও ৩,০০০ টাকা বাড়ানো হয়েছে। ২৪,৯৯৯ টাকার মডেলটির নতুন দাম ২৭,৯৯৯ টাকা।

এ৬এক্স ফাইভ-জির তিনটি ভ্যারিয়েন্টেও দাম সংশোধন করা হয়েছে। ১৮,৯৯৯ টাকার মডেলটির দাম ১,০০০ টাকা বেড়ে ১৯,৯৯৯ টাকা হয়েছে। ২১,৯৯৯ টাকার মডেলটির নতুন দাম ২৩,৯৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকার মডেলটির দাম বেড়ে ২৬,৯৯৯ টাকা হয়েছে।

স্মার্টফোন নির্মাতাদের এই দাম বৃদ্ধির ফলে বিভিন্ন মডেল ও কনফিগারেশনের ফোনের খরচ বেড়েছে। ফলে ওয়ানপ্লাস বা অপোর নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে ক্রেতাদের এখন আগের তুলনায় কিছুটা বেশি বাজেট রাখতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *