National Sports Awards 2025 Winners List: অর্জুন পুরস্কার ২০২৫-এর তালিকায় তেজস্বীন-দিব্যারা, নেই খেলরত্ন! প্রকাশিত হল সম্পূর্ণ তালিকা! | National Sports Awards 2025: 17 Athletes to Receive Arjuna Awards, No Khel Ratna Named
নয়াদিল্লি: নয়াদিল্লি: দেশের ক্রীড়াক্ষেত্রে বড় পুরস্কারের তালিকা প্রকাশ করল ক্রীড়া মন্ত্রক। মঙ্গলবার, ১৮ আগস্ট ঘোষণা করা হল ‘ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এর বিজয়ীদের নাম। এবারের অর্জুন পুরস্কার পাচ্ছেন মোট ১৭ জন ক্রীড়াবিদ। তালিকায় রয়েছেন অ্যাথলিট তেজস্বীন শঙ্কর, দাবাড়ু দিব্যা দেশমুখ, ব্যাডমিন্টন খেলোয়াড় পুল্লেলা গায়ত্রী গোপীচাঁদসহ একাধিক বিশিষ্ট ক্রীড়াবিদ। তবে এবারের তালিকায় কোনও ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাননি।
তেজস্বীন শঙ্করের পাশাপাশি অর্জুন পুরস্কার পাচ্ছেন বিশ্বকাপজয়ী দাবাড়ু দিব্যা দেশমুখ ও ব্যাডমিন্টন তারকা গায়ত্রী গোপীচাঁদ। দাবায় গ্র্যান্ডমাস্টার বিদিত সন্তোষ গুজরাটি, গায়ত্রীর ডাবলস্ পার্টনার ট্রেসা জলি, বক্সার নরেন্দর, ও ব্যাডমিন্টন তারকা গায়ত্রী গোপীচাঁদ। এছাড়াও হকি থেকে লালরেমসিয়ামি ও রাজকুমার পাল, কবাডি থেকে সুরজিৎ ও পূজা ও প্যারা-অ্যাথলিট একতা ভানও পাচ্ছেন এই সম্মান।
অর্জুন পুরস্কার ২০২৫-এর সম্পূর্ণ তালিকা-
তেজস্বীন শঙ্কর, মহম্মদ আজমল ভি ও প্রিয়াঙ্কা গোস্বামী – অ্যাথলেটিক্স
গায়ত্রী গোপীচাঁদ ও ট্রেসা জলি – ব্যাডমিন্টন
নরেন্দর – বক্সিং
বিদিত সন্তোষ গুজরাটি ও দিব্যা জিতেন্দ্র দেশমুখ – দাবা
ধনুষ শ্রীকান্ত – ডেফ শ্যুটিং
লালরেমসিয়ামি ও রাজকুমার পাল – হকি
সুরজিৎ ও পূজা – কবাডি
রুদ্রাংশ খান্ডেলওয়াল – প্যারা-শ্যুটিং
একতা ভান – প্যারা-অ্যাথলেটিক্স
অরবিন্দ সিং – রোয়িং
অখিল শেওয়ান – শ্যুটিং
অন্যদিকে ১৯৬২ সালের এশিয়ান গেমসের সোনাজয়ী ভারতীয় ফুটবলের সদস্য প্রাক্তন ফুটবলার আই. অরুমিনায়াগামকে লাইফটাইম অ্যাচিভমেন্টের পুরস্কার দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রক। আবার ২০২৫ সালের দ্রোণাচার্য পুরস্কারের নিয়মিত বিভাগেও অ্যাথলেটিক্সের পরভীর সিং, বক্সিংয়ের ছোটে লাল যাদব ও শ্যুটিংয়ের নেহা নন্দকুমার ছাবানের নাম আছে। এর পাশাপাশি ২০২৫ রাষ্ট্রীয় খেল প্রোৎসাহোন পুরস্কার পাচ্ছেন পুনের আর্মি প্যারালিম্পিক কোচ। তাঁদের এই অবদান ক্রীড়াক্ষেত্রে অকল্পনীয়। তাই তাঁদের পুরস্কার দেওয়া হচ্ছে।
ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের ঘোষণা এ বছর বেশ দেরিতে হওয়ার ফলে ক্রীড়ামহলে তৈরি হয়েছিল জল্পনা। সাধারণত এই পুরস্কারের জন্য বাছাই কমিটি সুপারিশ করার পর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, পুরস্কারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল ফলে অতিরিক্ত কয়েক দিন ধরে তালিকা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। তাই আজকে এই নামগুলির ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রক। যদিও, কবে এই পুরস্কার দেওয়া হবে, তা এখনও রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়নি।