চিকিৎসায় গলতির নালিশ, ধুন্ধুমার আরামবাগের নার্সিংহোমে
জানা গিয়েছে, ন’দিন আগে আরামবাগের আড়ান্ডি ২ পঞ্চায়েতের পুরা এলাকার এক কিশোরী প্রিয়াঙ্কা পণ্ডিত কীটনাশক খেয়ে আরামবাগের বসন্তপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। অভিযোগ, ভর্তির কয়েকদিন পর থেকে আর ঠিক ভাবে চিকিৎসা হয়নি। তার ফলেই রোগীর অবনতি হতে শুরু করে।