Calcutta High Court: ‘অভিষেক দোষী’, রিপোর্টে সন্তুষ্ট হল না হাইকোর্ট, আরও বাড়ল রক্ষাকবচের মেয়াদ | Calcutta high court gives relief to abhishek banerjee again in fake signature case
হাইকোর্টে অভিষেকের মামলাImage Credit: TV9 Bangla
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ল আরও। সই জাল সংক্রান্ত মামলায় আগামী নভেম্বর মাস পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হল অভিষেককে। সিআইডি-র তদন্তে যে অভিষেককে ‘দোষী’ বলে উল্লেখ করা হয়েছে, সেই রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত। তবে তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলেছেন বিচারপতি।
কী এই মামলা?
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই এই বিতর্ক সামনে আসে। অভিযোগ ওঠে, তৃণমূল কংগ্রেসের বৈঠকে অনুপস্থিত থাকা সত্ত্বেও বেশ কয়েকজন বিধায়কের সই করে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা নির্বাচনের রেজোলিউশনে ওই সই করা হয়েছিল। সেই সই জাল সম্বলিত রেজোলিউশন বিধানসভায় পাঠানো হয় বলেই অভিযোগ, যে রেজোলিউশনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই ছিল। সেই মামলার তদন্তভার নেয় সিআইডি।
সবিস্তারে আসছে…