হেলিকপ্টার ‘প্রচন্ড’ তৈরিতে আদানি ডিফেন্স-BEML র সঙ্গে হাত মেলাল HAL
নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা উৎপাদনে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। (Prachand)দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ হেলিকপ্টার ‘প্রচণ্ড’-এর উৎপাদন দ্রুত করতে এবার বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে হাত…
নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা উৎপাদনে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। (Prachand)দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ হেলিকপ্টার ‘প্রচণ্ড’-এর উৎপাদন দ্রুত করতে এবার বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে হাত মেলাল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL।
প্রচণ্ড হেলিকপ্টারের ফিউজলাজ তৈরির জন্য আদানি ডিফেন্স এবং BEML-এর সঙ্গে চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ত এই বিমান নির্মাতা সংস্থা। এই অংশীদারিত্বকে ভারতের প্রতিরক্ষা শিল্পে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আরও দেখুনঃ বারাণসীতে বিমানবন্দরে যাত্রীর বন্দুক থেকে আচমকা ছুটে এল গুলি! আহত দুই গ্রাউন্ড স্টাফ
ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য মোট ১৫৬টি LCH বা Light Combat Helicopter ‘প্রচণ্ড’ (Prachand)তৈরির বড় অর্ডার রয়েছে HAL-এর কাছে। এই প্রকল্পের আনুমানিক মূল্য প্রায় ৬২,৭০০ কোটি টাকা। এত বড় সংখ্যায় যুদ্ধ হেলিকপ্টার দ্রুত তৈরি করে বাহিনীর হাতে তুলে দিতে হলে উৎপাদন ক্ষমতা বাড়ানো জরুরি। সেই লক্ষ্যেই হেলিকপ্টারের ফিউজলাজ তৈরির কাজে HAL-এর সঙ্গে যুক্ত করা হয়েছে BEML এবং আদানি ডিফেন্সকে।
চুক্তি অনুযায়ী, মোট ৯০টি প্রচণ্ড হেলিকপ্টারের ফিউজলাজ HAL-এর বাইরের দুই অংশীদার সংস্থা তৈরি করবে। (Prachand)এর মধ্যে ৪৮টি ফিউজলাজ তৈরি করবে রাষ্ট্রায়ত্ত Bharat Earth Movers Limited বা BEML। অন্যদিকে, ৪২টি ফিউজলাজ তৈরির দায়িত্ব পেয়েছে আদানি ডিফেন্স। অর্থাৎ প্রথমবারের মতো ভারতের কোনও সামরিক হেলিকপ্টারের মূল কাঠামো তৈরির ধারাবাহিক উৎপাদন ব্যবস্থায় একটি বেসরকারি প্রতিরক্ষা সংস্থাকে সরাসরি যুক্ত করা হচ্ছে।
আরও দেখুনঃ গুটখার বিজ্ঞাপন করে বিপদে শাহরুখ-অজয়, টাইগার! নোটিস দিল FDA
ফিউজলাজ হল একটি হেলিকপ্টারের মূল দেহ বা কাঠামো। (Prachand)এর মধ্যেই ককপিট, বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং অন্যান্য সিস্টেমের জায়গা থাকে। তাই ফিউজলাজ তৈরির কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ক্ষেত্রে নির্ভুলতা ও গুণমান বজায় রাখা অত্যাবশ্যক।
HAL-এর নেতৃত্বে এই উৎপাদন ব্যবস্থায় BEML এবং আদানি ডিফেন্স যুক্ত হওয়ায় একদিকে উৎপাদনের গতি বাড়বে, অন্যদিকে দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন সংস্থার মধ্যে প্রযুক্তিগত দক্ষতা ও উৎপাদন সক্ষমতার সমন্বয়ও বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরও দেখুনঃ অক্টোবরেই ভারতে আসছে Google Fitbit Air, স্ক্রিনহীন ওয়্যারেবলের দাম কত?
এই চুক্তির আরও একটি তাৎপর্য রয়েছে। (Prachand)এতদিন ভারতের সামরিক বিমান ও হেলিকপ্টার উৎপাদনের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভূমিকা ছিল প্রধান। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে প্রতিরক্ষা উৎপাদনে বেসরকারি শিল্পকে আরও বেশি করে যুক্ত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। প্রচণ্ডের মতো গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ হেলিকপ্টারের উৎপাদন শৃঙ্খলে আদানি ডিফেন্সের অন্তর্ভুক্তি সেই পরিবর্তনেরই একটি বড় উদাহরণ।