শ্রাবণের শেষ সোমবারে নাগপঞ্চমী, শিবের সঙ্গে নাগদেবতার আশীর্বাদেই ভাগ্য খুলবে ৫ রাশির - 24 Ghanta Bangla News
Home

শ্রাবণের শেষ সোমবারে নাগপঞ্চমী, শিবের সঙ্গে নাগদেবতার আশীর্বাদেই ভাগ্য খুলবে ৫ রাশির

Spread the love

রাত ফুরোলেই শ্রাবণ মাসের শেষ সোমবার। ক্যালেন্ডার বলছে ১৭ অগস্ট এই একই দিনে পড়েছে নাগপঞ্চমীও। জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ সংযোগের কারণে এই সোমবারের আধ্যাত্মিক গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। শ্রাবণ সোমবার মূলত শিবের উপাসনার জন্য গুরুত্বপূর্ণ। এদিকে নাগপঞ্চমীতে নাগদেবতার পুজো করা হয়। তবে একই দুই পুজো থাকায় তৈরি হয়েছে বিশেষ বিরল শুভ সংযোগও। জ্যোতিষীর মতে, এই বিশেষ দিনে পাঁচটি রাশির জাতকরা তুলনামূলক ভাবে বেশি শুভ ফল পেতে পারেন। তাঁদের জীবনে আত্মবিশ্বাস, মানসিক শক্তি, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ এবং আধ্যাত্মিক শান্তি আসতে পারে। কাদের জন্য দারুণ শুভ হবে এই সোমবার?

মেষ রাশি

মেষ রাশি
মেষ রাশি

এই দিন মেষ রাশির জাতকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়তে পারে। রাগ বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কমিয়ে শান্ত ভাবে এগোনোর সুযোগ তৈরি হবে। শিবলিঙ্গে পরিষ্কার জল ও বেলপাতা নিবেদন করে ১০৮ বার ‘ওম নমঃ শিবায়’ জপ করলে কেরিয়ারে শুভ ফল মিলবে। অপ্রয়োজনীয় খরচ ও অহঙ্কার থেকে দূরে থাকুন।

কর্কট রাশি

কর্কট রাশি
কর্কট রাশি

পরিবার, পুরোনো সমস্যা ও মানসিক উদ্বেগ থেকে কিছুটা মুক্তি মিলতে পারে। বাড়িতে শান্তি বজায় থাকবে। মনের উপর নিয়ন্ত্রণ বাড়বে, নিজের আবেগকে সামলে রাখতে পারবেন। শিবলিঙ্গে জল মেশানো দুধ ও পরে পরিষ্কার জল নিবেদন করা শুভ হতে পারে এই রাশির জাতকদের জন্য।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি

মানসিক চাপ, নেতিবাচক চিন্তা বা সম্পর্কের জটিলতা কাটিয়ে ওঠার সুযোগ পাবেন। ধীরে ধীরে জীবনে শান্তি ফিরবে। কর্মজীবনেও বিভ্রান্তি কমার ইঙ্গিত রয়েছে। এই দিনে শিবলিঙ্গে জল, মধু ও বেলপাতা নিবেদন করতে পারেন। তবে রাগ, প্রতিশোধস্পৃহা ও ঈর্ষা থেকে দূরে থাকা জরুরি।

মকর রাশি

মকর রাশি
মকর রাশি

দীর্ঘদিনের কাজের চাপ, লক্ষ্য পূরণে দেরি বা বাধা কিছুটা কমতে পারে। কর্মক্ষেত্রে স্থিরতা আসবে, অসম্পূর্ণ কাজ শেষ করার সুযোগ তৈরি হতে পারে। প্রচলিত রীতি অনুযায়ী কালো তিল মেশানো জল শিবলিঙ্গে নিবেদন করা যেতে পারে। প্রবীণ, শ্রমজীবী ও অসহায় মানুষকে সম্মান বা সাহায্য করাও শুভ ফল দিতে পারে।

মীন রাশি

মীন রাশি
মীন রাশি

এই দিন মীন রাশির জাতকদের আধ্যাত্মিক চিন্তা ও আত্মবিশ্বাস বাড়তে পারে। অতিরিক্ত চিন্তা বা মানসিক বিভ্রান্তি কমে নিজের বিশ্বাস ও লক্ষ্যের সঙ্গে নতুন করে এগিয়ে যাওয়ার সুযোগ মিলবে। ধ্যান, প্রার্থনা ও নিয়মিত আধ্যাত্মিক অনুশীলন উপকারী হতে পারে।

কী করবেন শ্রাবণের শেষ সোমবার?

মহাদেব
মহাদেব

এই দিন ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরে শিবমন্দিরে গিয়ে পুজো করুন, শিবলিঙ্গে জল ঢালা এবং ‘ওম নমঃ শিবায়’ জপ করা শুভ হতে পারে। পরিবারের রীতি অনুযায়ী বেলপাতা, দুধ, সাদা ফুল, চন্দন, মধু, ফল ও অক্ষতও নিবেদন করা যেতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *