পার্টনার আপনার প্রতি কমিটেড তো? বুঝতে পারবেন এই সপ্তাহে, আর কী ঘটবে? দেখুন সাপ্তাহিক ট্যারো রাশিফল
১৭ থেকে ২৩ অগস্টের সপ্তাহটি জীবনে কী এগিয়ে নিয়ে যাবেন এবং কোন বিষয়গুলি পিছনে ফেলে আসবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সময়। এই সপ্তাহে কয়েকটি রাশি পরিশ্রমের ফল পেলেও তার সঙ্গে নতুন দায়িত্বও আসতে পারে। কারও পুরোনো সমস্যা মিটবে, আবার কাউকে নতুন কোনও কাজ শুরু করার আগে পরিকল্পনা নিয়ে ভাবতে হবে। জেনে নিন কেরিয়ার, অর্থ, প্রেম, পরিবার ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে কোন রাশির কী ইঙ্গিত রয়েছে? দেখুন সাপ্তাহিক ট্যারো রাশিফল।
মেষ রাশি
এই সপ্তাহে কাজের স্বীকৃতি ও নতুন দায়িত্ব দুটোই আসতে পারে। অফিসে প্রশংসা বা গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একসঙ্গে অনেক কাজ করতে গিয়ে চাপ বাড়তে পারে। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। সম্পর্কের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অগ্রাধিকার বুঝে নিন। আগ বাড়িয়ে সব দায়িত্ব নিজের কাঁধে নেবেন না।
বৃষ রাশি
পুরোনো আর্থিক সমস্যা বা ব্যক্তিগত সমস্যা থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ বাড়বে, পরিশ্রমের ফল মিলতে পারে। সঞ্চয়, পরিবার ও ভবিষ্যতের প্রয়োজনকে গুরুত্ব দিন। পুরোনো অভিমান কমে যাবে, সম্পর্কেও স্বস্তি ফিরতে পারে। অতীতের ক্ষতি নিয়ে না ভেবে ভবিষ্যৎ মজবুত করার দিকে মন দিন।
মিথুন রাশি
কোনও অসম্পূর্ণ কাজ এই সপ্তাহে শেষ করতে হতে পারে। পুরোনো প্রজেক্ট, বা পড়াশোনার কাজ শেষ করা জরুরি। চাকরি পরিবর্তনের আগে বর্তমান দায়িত্ব গুছিয়ে নিন। প্রেমে কিছুটা উদাসীনতা থাকতে পারে। নতুন কোনও কিছু শুরু করার আগে পুরোনো অধ্যায় শেষ করুন।
কর্কট রাশি
পরিবার, বাড়ি, সম্পত্তি বা ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আবেগের পরিবর্তে বাস্তব পরিস্থিতি বিচার করুন। কোনও চাকরির প্রস্তাব পেলে তার শর্ত ভালো ভাবে যাচাই করে নিন। বড় সিদ্ধান্ত তথ্যের ভিত্তিতে নিন, আবেগের বশে নয়।
সিংহ রাশি
নিজের দক্ষতা প্রমাণের সুযোগ আসবে। নতুন প্রজেক্ট, ইন্টারভিউ বা নেতৃত্বের দায়িত্বে নিতে হতে পারে, এই সপ্তাহে ছোট ছোট সাফল্য মিলতে পারে। পুরোনো হতাশা কাটবে। সম্পর্কের ক্ষেত্রেও আগের সমস্যা মিটিয়ে এগোনোর সুযোগ থাকবে। অন্যের মুখাপেক্ষী হয়ে বসে থাকবেন না। নিজের জীবনের কন্ট্রো ল নিজের হাতে তুলে নিন।
কন্যা রাশি
কঠোর পরিশ্রম করেও ফল পেতে দেরি হতে পারে। কোনও চাকরি, ব্যবসা বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সম্পূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সম্পর্কের পুরোনো সমস্যা ফের সামনে আসতে পারে। কাজ চালিয়ে যান, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না।
তুলা রাশি
সম্পর্ক বা ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে দু’পক্ষের সমান সহযোগিতা হচ্ছে কি না, তা বোঝার সময় এসেছে। ব্যবসা প্রসারের নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে খোলাখুলি কথা বললে সম্পর্ক মজবুত হবে। নিজের ব্যক্তি স্বাধীনতাকে সবার আগে অগ্রাধিকার দিন।
বৃশ্চিক রাশি
পুরোনো বিবাদ বা জটিলতা শেষ করার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা কমতে পারে। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয় ছাড়তে হবে, কী ধরতে হবে, তা স্পষ্ট করে বুঝতে পারবেন।
ধনু রাশি
নতুন চাকরি, ব্যবসা, ভ্রমণ বা ব্যক্তিগত কোনও পরিকল্পনা নিয়ে উৎসাহ বাড়বে। তবে কোনও কাজ শুরু করার আগে তার ঝুঁকি সম্পর্কে ভালো ভাবে যাচাই করে নিন। প্রেমে নতুন সম্পর্ক বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া নতুন কিছু শুরু করবেন না।
মকর রাশি
পুরোনো চিন্তাভাবনা বা নিয়ম থেকে বেরিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা পরিস্থিতি বদলাতে পারে। ব্যবসাতেও পুরোনো পদ্ধতি পরিবর্তনের সুযোগ রয়েছে। বুঝে নিন কোন ভাবনা আপনার নিজের, আর কোনটি শুধু অভ্যাস।
কুম্ভ রাশি
কঠিন সময় ধীরে ধীরে কাটতে শুরু করবে। আর্থিক, পেশাগত বা ব্যক্তিগত সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন। পুরোনো ভুলের পুনরাবৃত্তি এড়াতে হবে। পরিবার ও সম্পর্কের টানাপড়েনও কমতে পারে। সমস্যা কাটার পর একই পরিস্থিতি যাতে ফিরে না আসে, সেই প্রস্তুতি নিন।
মীন রাশি
নানা ক্ষেত্রে উন্নতির একাধিক সুযোগ সামনে আসতে পারে। তবে সবকিছু একসঙ্গে করার চেষ্টা করলে চাপ বাড়বে। বাস্তবসম্মত পথ বেছে নেওয়াই ভালো। পুরোনো কোনও অসমাপ্ত কাজ আবার শুরু করার সুযোগ মিলতে পারে। প্রেমে ভবিষ্যৎ নিয়ে আশা বাড়বে।