কাকে নিয়ে খোলা চিঠি লিখলেন রণজয় বিষ্ণু?
শুধু অভিনয় নয়, অনুরাধা রায়ের কাজের প্রতি ভালোবাসা এবং পেশাদারিত্বও রণজয়কে বারবার অনুপ্রাণিত করে। অভিনেতা জানিয়েছেন, দিনের পর দিন শ্যুটিং করতে গিয়ে যখন তাঁরা ক্লান্ত হয়ে পড়েন, হাঁপিয়ে যান, তখনও অনুরাধা রায় নিজের শারীরিক কষ্টকে উপেক্ষা করে একইভাবে দাঁড়িয়ে থাকেন। বয়সজনিত নানা যন্ত্রণা থাকা সত্ত্বেও অভিনয়ের প্রতি তাঁর যে ‘খিদে’, সেটাই রণজয়ের কাছে শেখার বিষয়।