Breaking News LIVE: আজ থেকে রাজ্যে চালু হতে চলেছে ‘আয়ুষ্মান ভারত’ যোজনা - 24 Ghanta Bangla News
Home

Breaking News LIVE: আজ থেকে রাজ্যে চালু হতে চলেছে ‘আয়ুষ্মান ভারত’ যোজনা

Spread the love

শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম টেস্টের দ্বিতীয় দিন

রবিবার শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম টেস্টের দ্বিতীয় দিন। সকাল ১০টা থেকে শুরু খেলা। দেখা যাবে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং সোনিলিভ অ্যাপে। অন্য দিকে, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম ভারতীয় সেনাবাহিনী।

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। তিনি বীরভূমের রামপুরহাটে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ছিলেন। রবিবার সকালে রামপুরহাট শহরে নিজের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আজ থেকে রাজ্যে চালু হতে চলেছে ‘আয়ুষ্মান ভারত’ যোজনা

রবিবার থেকে রাজ্যে চালু হতে চলেছে ‘আয়ুষ্মান ভারত’ যোজনা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রথম পর্যায়ে ৩ কোটির বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। এ ছাড়াও, আজকের দিনটি রাজ্যে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবেও ঘোষণা করা হয়েছে।

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরের উপরে ফের নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ। যার প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাংশে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। এ ছাড়াও, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *