রেলের জেনারেল টিকিট কাটুন ফোনেই, মিলবে ৩ % ছাড়ও, কী ভাবে?
রেলের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্টেশনের বুকিং কাউন্টারে ভিড় কমানো। RailOne অ্যাপের মাধ্যমে মোবাইল ফোন থেকেই আনরিজ়ার্ভড টিকিট বুক করা যাবে। রেলের তরফে জানানো হয়েছে, UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টিকিটের টাকা দেওয়া যাবে।