প্রবল বৃষ্টিতে ধসে পড়ল টালির চালের বাড়ি, অল্পের জন্য প্রাণরক্ষা
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল আমলে দুর্নীতির কারণে প্রকৃত গরিব মানুষরা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়েছেন। অবিলম্বে ওই পরিবারের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করার দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। চামরাইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুই জানান, ওই পরিবার আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন করেনি। সেই কারণেই তাঁরা ঘর পাননি। এ বার যাতে পরিবারটি আবাস যোজনার ঘর পায়, সেই ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি, আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে পরিবারটির থাকা ও খাওয়া–দাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান উপপ্রধান।