ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা | MP Rachna Banerjee Explains Why She Left TMC
বিধানসভায় ভোটে তৃণমূলের ভরাডুবির পরই দল বদলেছেন তিনি। ঘাসফুল শিবির ছেড়ে যোগ দিয়েছেন NCPI-তে। কিন্তু, বাংলায় ফের যদি তৃণমূল জিতত? তাহলে তাঁর অবস্থান কী হত? উত্তর দিতে এক মুহূর্ত দেরি করলেন না হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আরবানায় থাকা নিয়ে তাঁর মন্তব্যেও বিতর্ক বেধেছিল। তাঁর সেই মন্তব্য নিয়েও শুক্রবার ব্যাখ্যা দিলেন রচনা।
বিজেপি না জিতলে কী তৃণমূলে থাকতেন? প্রশ্ন শুনে রচনা বলে দিলেন, “এবার তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে গিয়েছে বলে দল বদল করেছি। যখন তৃণমূল ছিল, তখনই কাজ করতে পারিনি। দিদিও বলতেন, রাজ্যে টাকা নেই। এখন তৃণমূল হারার পর তিন বছর বসে থাকতে পারতাম না। তাই, কাজ করতে তৃণমূল ছেড়েছি।”