‘চক দে ইন্ডিয়া…’, স্বাধীনতা দিবসে জয় দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের
১৯৭৫ সালে শেষবার হকি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় দল। তার পরে কেটে গিয়েছে পাঁচ দশক। ৫১ বছরের খরা কাটানোর লক্ষ্যে শনিবার অর্থাৎ ১৫ অগস্ট বিশ্বকাপ অভিযানে নেমেছিল ভারত। আর স্বাধীনতা দিবসে জয় দিয়েই যাত্রা শুরু হলো ভারতের পুরুষ হকি দলের। FIH Hockey World Cup 2026-এর প্রথম ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে দিল টিম ইন্ডিয়া।
জোড়া গোল করলেন ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। আর একটি গোল সঞ্জয়ের। ম্যাচ শেষের কিছুক্ষণ আগে ওয়েলসের হয়ে এক গোল শোধ করেন স্যাম। তবে ভারতের জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়ায়নি। ১৭ অগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে ভারত। কঠিন চ্যালেঞ্জের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে হরমনপ্রীতদের।