ডুরান্ড কাপে ফের ধাক্কা, এগিয়ে থেকে হার মহামেডানের - 24 Ghanta Bangla News
Home

ডুরান্ড কাপে ফের ধাক্কা, এগিয়ে থেকে হার মহামেডানের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ফের পরাজিত মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting ) ক্লাব।  পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand Cup)…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ফের পরাজিত মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting ) ক্লাব।  পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand Cup) গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ইন্ডিয়ান আর্মি ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচে পরাজিত হয় ব্ল্যাক প্যান্থার্সরা। এদিন এগিয়ে থেকেও জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। দলের হয়ে একটিমাত্র গোল করেন লালথানকিমা। যদিও শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি।

গত ম্যাচের পর টুর্নামেন্টে নিজেদের অবস্থান মজবুত করার ক্ষেত্রে এই ম্যাচে জয় পেতেই হত ব্ল্যাক প্যান্থার্সদের। সেইমতো প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে শুরু করেছিল মেহেরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। তারপর প্রথমার্ধের ৩৪ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল রেড রোডের এই ফুটবল ক্লাব। যারফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। দ্বিতীয়ার্ধে সেই ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। বরং সময় এগোনোর সাথে সাথেই একের পর এক গোল হজম করতে হয় দলকে।

৫৯ মিনিটের মাথায় নিজেদের ভুল বোঝাবুঝি থেকেই গোল হজম করে দল। সুযোগ বুঝেই গোল করে দলকে সমতায় আনেন ক্রিস্টো। তারপর বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার ও সুযোগ এসে গিয়েছিল মহামেডান স্পোর্টিং ফুটবল দলের কাছে। কিন্তু গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দিকেই গোল পান সাফিল‌। যারফলে সকলকে চমকে দিয়ে ম্যাচের জয় ছিনিয়ে নেয় আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *