UN Report on Red Fort Blast: স্বাধীনতা দিবসের আগে চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের, উঠে এল বাংলাদেশ যোগও! | UN Publish Report on Red Fort Blast, Al Qaeda Behind Attack, Found Bangladesh Link too - 24 Ghanta Bangla News
Home

UN Report on Red Fort Blast: স্বাধীনতা দিবসের আগে চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের, উঠে এল বাংলাদেশ যোগও! | UN Publish Report on Red Fort Blast, Al Qaeda Behind Attack, Found Bangladesh Link too

Spread the love

নয়া দিল্লি: স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রপুঞ্জের বিশেষ রিপোর্ট। আর তাতেই নড়েচড়ে বসল দিল্লি পুলিশ ও এনআইএ। ১৫ অগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণের আগে রাষ্ট্রপুঞ্জের বিশেষ রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

গত বছর নভেম্বর মাসে লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। ওই বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছিল। ওই হামলার নেপথ্যে ছিল আল কায়েদা। রাষ্ট্রপুঞ্জ (UN)-এর বিশেষ রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ইউএন (UN)-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে গোপন ঘাঁটি সক্রিয় করতে তৎপর আল-কায়েদা। স্বাভাবিকভাবেই তাদের নজর যে ভারতের দিকে, সে কথা বলার অপেক্ষা রাখে না। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে আল কায়েদার নতুন এই গ্রুপকে আল কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেট (Al Quaida in the Indian Subcontinent) বা একিউআইএস (AQIS) নামে উল্লেখ করা হয়েছে।

জানা গিয়েছে, নাম-গোত্রহীন একটি ছোট বিচ্ছিন্ন গ্রুপ থেকে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসবাদের ডালপালা মেলার চেষ্টা করছে এই সংগঠন। কিন্তু কৌশলগত কারণেই একটি বড় ইউনিট হিসেবে কাজ করছে না এই সংগঠন। বরং ছোট ছোট গ্রুপ হিসাবে বিচ্ছিন্নভাবে গোপনে কাজ চালাচ্ছে। গড়ে তোলা হচ্ছে অর্থ সংগ্রহের নেটওয়ার্ক। বিভিন্ন দিক থেকে পরিকাঠামগত সহযোগিতা দেওয়া হচ্ছে এই সংগঠনকে। ইত্তিহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান বা আইএমপি (IMP)-র শিরদাঁড়া হিসাবে কাজ করছে একিউআইএস (AQIS)-র ভারতীয় শাখাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *