বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ওঠা তিনটি অভিযোগই প্রমাণিত, জানাল সংসদীয় তদন্ত কমিটি
২. তথ্যপ্রমাণ সংরক্ষণে ত্রুটি
বিচারপতির বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ ছিল, মামলার তদন্তে প্রাপ্ত প্রমাণ বা হ্যান্ডলিং সংরক্ষণে মারাত্মক অবহেলা করা হয়েছে। আইনি ভাবে স্টোর রুমটি সিল করা এবং পরিদর্শনের আগেই স্টোর রুমটির স্বাভাবিক অবস্থার পরিবর্তন করা হয়েছিল। পরবর্তীকালে কিছু নোট পাওয়া যায়নি। যদিও রিপোর্টে এ কথা বলা হয়নি যে, বিচারপতি নিজে ওই নোট সরিয়েছেন। তবে প্রমাণ সুরক্ষায় চরম ব্যর্থতা স্পষ্ট হয়েছে।
৩. তদন্তে অসন্তোষজনক ও এড়িয়ে যাওয়ার চেষ্টা
তৃতীয় অভিযোগ ছিল, তদন্তের সময় বিচারপতির দেওয়া উত্তর অত্যন্ত অসন্তোষজনক ছিল। বিশেষ করে ২০২৫ সালের ২২ মার্চ তাঁর দেওয়া লিখিত প্রতিক্রিয়াকে অভিযোগ ‘এড়িয়ে যাওয়ার চেষ্টা’ (evasive) বলে অভিহিত করেছে কমিটি। নিরপেক্ষ সরকারি সাক্ষী এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিটি এই সিদ্ধান্তে পৌঁছেছে।