পুরোনো রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, মুছল গেরুয়া
সংস্কৃতিপ্রেমী মানুষ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে পৌঁছে সাদা রং ফেরানোর কাজে হাত লাগান। তাঁরা জানান, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস শিল্পের প্রাঙ্গণ। রাজনৈতিক রঙের ছোঁয়া লাগতে দেওয়া হবে না। শিল্পী রিয়া মুখোপাধ্যায় বলেন, ‘রাজনীতিকরণ নিয়ে কি কোনও সন্দেহ আছে? এর আগে কত সরকার এসেছে, কত সরকার গিয়েছে। এখানে তো রং পড়েনি! তা হলে আজ কেন?’