এসটিএফের জালে পাক গুপ্তচর! বনগাঁ থেকে ধৃত আইএসআই চর
বনগাঁ: রাজ্যে ফের ধরা পড়ল সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচর! উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে এক পাক নাগরিককে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক…
বনগাঁ: রাজ্যে ফের ধরা পড়ল সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচর! উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে এক পাক নাগরিককে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (বেঙ্গল এসটিএফ)। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রানা রউফ ওরফে ওয়াহাব আলম। প্রাথমিক তদন্তের পর এসটিএফ আধিকারিকদের অনুমান, ধৃত এই ব্যক্তির সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর সরাসরি যোগ রয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ধৃত রানা রউফ আদতে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। আজ থেকে প্রায় এক যুগ আগে, অর্থাৎ ২০১২ সালে নেপাল হয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছিল সে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ভারতে ঢোকার আগে বেশ কিছুদিন নেপালে গা ঢাকা দিয়ে ছিল রানা। এরপর অত্যন্ত সন্তর্পণে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে সে এবং বাংলায় এসে বসবাস শুরু করে।
(বিস্তারিত আসছে)