কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গল বনাম আল আরাবি ম্যাচ? - 24 Ghanta Bangla News
Home

কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গল বনাম আল আরাবি ম্যাচ?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাতে আর দুই দিন। তারপর এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের (ACL Two) প্রাথমিক ম্যাচে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। আগামী ১২ই আগস্ট…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাতে আর দুই দিন। তারপর এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের (ACL Two) প্রাথমিক ম্যাচে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। আগামী ১২ই আগস্ট সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লড়াই করতে হবে কুয়েতের বিজয়ী দল আল আরবি (EastBengal Vs Al Arabi)। শহরে আসার আগে তুরষ্কের মাটিতে নিজেদের প্রস্তুত করেছে এই ফুটবল দলটি। শুধুমাত্র নিজেদের মধ্যে প্রস্তুতি নয়। দলের শক্তি ও দুর্বলতা যাচাই করার পাশাপাশি ইজিপ্টের ফুটবল ক্লাবের সঙ্গে ও নাকি প্রস্তুতি সেরেছে এই দলটি। সেই ম্যাচে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও এমন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই নিঃসন্দেহে মনোবল বাড়িয়ে দিতে পারে যেকোনও দলের।

অপরদিকে ইস্টবেঙ্গলকে উতড়ে দেওয়াই এখন অন্যতম চ্যালেঞ্জ স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের। বলাবাহুল্য, ভারতীয় ফুটবল সার্কিটে এখনও পর্যন্ত সফল কোচের তালিকা তৈরি করা হলেও অনায়াসেই প্রথমদিকে থাকবেন হাবাস। আতলেতিকো দি কলকাতার পাশাপাশি এটিকে মোহনবাগান, মোহনবাগান সুপার জায়ান্ট ও ইন্টার কাশীর মতো দলের ও দায়িত্ব পালন করেছিলেন এই কোচ। শুধুমাত্র দায়িত্ব পালন নয়, দুরন্ত পরিকল্পনার সুবাদে আইএসএল ট্রফির পাশাপাশি লিগ শিল্ড, আইলিগ জিতেছেন প্রায় সবই। অস্কার জামানার অবসানের পর এই কোচের উপরেই ভরসা রেখেছে মশাল ব্রিগেড।

Also Read | বারাসতে পুলিশের ব্যারিকেড ভাঙল মহামেডান! ফারদিন-লালতনকিমার গোলে শীর্ষস্থান বজায় রাখল সাদা কালো শিবির

পরিস্থিতি যতই প্রতিকূল হোক, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে একেবারেই ভুল করেন না তিনি। কিন্তু আল আরাবির মতো প্রতিপক্ষের বিরুদ্ধে দল সাজানো কিছুটা হলেও চ্যালেঞ্জের হতে চলেছে এই স্প্যানিশ কোচের। রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে গত কয়েকদিন আগে শহরে নাচোকে আনা হলেও তাঁকে নিয়ে বর্তমানে যথেষ্ট হতাশ হাবাস। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী দিনে তাঁকে ছেড়ে দেওয়া হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। পাশাপাশি বিদেশি স্ট্রাইকার হিসেবে এফিয়ং সুঙ্গুসিকে সই করানো হলেও এই ম্যাচে তাঁকে পাওয়া সম্ভব নয়। যা নিঃসন্দেহে কিছুটা হলেও ব্যাকফুটে রাখবে ইস্টবেঙ্গল দলকে।

তবুও হাবাসের উপর ভরসা রেখেই আশায় বুক বাঁধছেন সমর্থকরা। কিন্তু নেটমাধ্যমে কোথায় দেখানো হবে এই ফুটবল ম্যাচ? শেষ পাওয়া তথ্য অনুযায়ী ফ্যানকোডের মধ্যে দিয়েই এই ম্যাচে নজর রাখতে পারবেন সমর্থকরা।

Also Read | দেড় কোটি টাকার চেক বাউন্স! মহামেডানের সভাপতির পদ খোয়ালেন হুমায়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *