'Govinda Sunita Ahuja Divorce: ‘চিটার নম্বর ওয়ান’ গোবিন্দা! কোমলের সঙ্গে দেখা মিলতেই, বিস্ফোরক স্ত্রী সুনীতা | Sunita Ahuja Slams Govinda After Spotting With Rumoured GF Komal: 'Uski Budhi Bhrasht Hogayi Hai' - 24 Ghanta Bangla News
Home

‘Govinda Sunita Ahuja Divorce: ‘চিটার নম্বর ওয়ান’ গোবিন্দা! কোমলের সঙ্গে দেখা মিলতেই, বিস্ফোরক স্ত্রী সুনীতা | Sunita Ahuja Slams Govinda After Spotting With Rumoured GF Komal: ‘Uski Budhi Bhrasht Hogayi Hai’

Spread the love

গোবিন্দা (Govinda) আর তাঁর স্ত্রী সুনীতা আহুজার (Sunita Ahuja) ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এখন বলিউডের অন্যতম চর্চিত বিষয়। জল অনেক দূর গড়িয়েছে! সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দার করা একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে। আর তার মাঝেই আগুনে ঘি পড়ল। চর্চিত বান্ধবী কোমলের সঙ্গে প্রকাশ্যে দেখা গেল গোবিন্দাকে, যার সঙ্গে অভিনেতার প্রেমের সম্পর্ক রয়েছে বলে বহুদিন ধরেই জল্পনা চলছে। আর সেই দৃশ্য সামনে আসতেই মেজাজ হারালেন সুনীতা।

প্যাপারাজ্জিদের সামনে পড়তেই সুনীতাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। মুখ খুলতেই কড়া জবাব দেন তিনি। স্পষ্ট ভাষায় বলেন, “একটা কথা আছে না, বিনাশ কালে বিপরীত বুদ্ধি! ওর বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে, তাই এসব করে বেড়াচ্ছে। আমি আর কী-ই বা বলব!”

সোশাল মিডিয়ায় গোবিন্দাকে এখন অনেকে ঠাট্টা করে ‘চিটার নম্বর ওয়ান’ বলছেন। সেই প্রসঙ্গ টেনে সুনীতা পাল্টা প্রশ্ন ছোড়েন অভিনেতার ভক্তদের দিকেই। সাফ জানান, “আমি কিছু বললেই তো আমাকে ট্রোল করা হয়। এবার গোবিন্দার অনুরাগী আর মিডিয়া গিয়ে ওর কাছ থেকেই জবাব নিক। আমার আর এসব নিয়ে কথা বলতে কোনও ইচ্ছে নেই!”

জানা গেছে, পুরো ঘটনার সূত্রপাত গোবিন্দার এক বিতর্কিত সাক্ষাৎকার থেকে। সেখানে তিনি দাবি করেন, ৩৪ বছর বয়স পর্যন্ত তিনি একেবারেই নিষ্পাপ ছিলেন। কিন্তু তার পর যা বললেন, তাতেই সন্দেহ আরও জোরালো হয়েছে। গোবিন্দা মন্তব্য করেন, “মিষ্টির দোকানে থেকে কেউ যদি খালি পেটে ফিরে আসে, তবে তার চেয়ে দুঃখের আর কী হতে পারে!”

এই মন্তব্যের পরেই জল্পনা তৈরি হয়েছে, তবে কি স্ত্রীর আনা পরকীয়ার অভিযোগ পরোক্ষভাবে মেনেই নিলেন অভিনেতা? যদিও নিজের সাফাইতে গোবিন্দা জানান, সুনীতা খুব গুছিয়ে কথা বলেন। চারটে ভালো কথা বলার পর মিষ্টি হেসে খোঁচা দেওয়াটা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, ‘লক আপ ২’ শো-তে গিয়ে সুনীতা খোলাখুলি জানিয়েছিলেন, বলিপাড়ায় নায়কদের অনেক সম্পর্ক থাকে। ভালোবেসে সব সহ্য করে নিতে হয়। কিন্তু এখন গোবিন্দা ও সুনীতার এই খোলাখুলি সংঘাত যে মোড় নিচ্ছে, তাতে বিচ্ছেদ নাকি অন্য কিছু, সেদিকেই আপাতত নজর নেটিজেনদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *