রামমন্দির প্রণামী ইস্যু: ট্রাস্টের পদ ছেড়েও সর্বেসর্বা চম্পত-ই! - 24 Ghanta Bangla News
Home

রামমন্দির প্রণামী ইস্যু: ট্রাস্টের পদ ছেড়েও সর্বেসর্বা চম্পত-ই!

Spread the love

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি

সংসদের বাদল অধিবেশনে সরকারকে আক্রমণে বিরোধীদের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে অযোধ্যার রামমন্দিরে কোটি কোটি টাকা প্রণামী চুরির ইস্যু৷ এই ঘটনার প্রেক্ষিতে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে সুর চড়ছে। এই আবহেই পর্দার আড়ালে থেকে আজও অযোধ্যার রামমন্দির পরিচালনায় বড় ভূমিকা পালন করে চলেছেন ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর একদা সর্বময় কর্তা চম্পত রাই, এমনই দাবি উত্তরপ্রদেশ পুলিশ সূত্রের!

প্রণামী চুরি বিতর্কের জেরে চম্পতকে ট্রাস্টের প্রধান পদ থেকে ইস্তফা দিতে হয়েছে আগেই৷ তার পরেও চম্পতের এই প্রভাব কী করে বজায় থাকছে, প্রশ্ন উঠছে বিজেপির অন্দরেও৷ রাম জন্মভূমি ট্রাস্টের অন্তবর্তী প্রধান কৃষ্ণ মোহনও নাকি নিয়মিত চম্পতের থেকেই পরামর্শ নিয়ে মন্দির পরিচালনার কাজ করছেন৷ চম্পত যে ভাবে তাঁকে চলতে বলছেন, তিনি সেই ভাবেই মন্দির পরিচালনা করছেন, এমন অভিযোগও উঠছে৷ এই আবহেই অযোধ্যায় ঘনিষ্ঠ মহলে চম্পত রাইয়ের দাবি, পুলিশি তদন্তের শেষে তিনি ক্লিন চিট পাবেনই৷

উল্লেখ্য, প্রণামী চুরির কেসের জন্য গঠিত উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)–এর পেশ করা প্রাথমিক রিপোর্টে কোথাও চম্পতের নাম উল্লেখ নেই৷ তবে এতে বলা হয়েছে, ট্রাস্টের সকল কর্মকর্তা ও কর্মচারী প্রণামী চুরির ক্ষেত্রে তাঁদের দায় অস্বীকার করতে পারেন না। বিভিন্ন সূত্রের খবর, সিট-এর বিস্তারিত তদন্তের পরে চম্পত অভিযোগ থেকে অব্যাহতি বা ক্লিনচিট পেতে পারেন। চম্পত নিজেও এ বিষয়ে আস্থাশীল। তিনি নাকি সহযোগীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করেছেন৷

আগামী দিনে ট্রাস্টের সাধারণ সম্পাদক পদে কে বসবেন, তা নিয়েও প্রবল জল্পনা চলছে৷ পরবর্তী সাধারণ সম্পাদকের দৌড়ে থাকা বজরং লাল বাংরার সঙ্গে চম্পতের বৈঠকের খবর সামনে এসেছে! প্রশ্ন উঠছে, রামমন্দিরের কোটি কোটি টাকার প্রণামী চুরি ঘিরে দেশ যখন তোলপাড়, তখন কোন জাদুতে অযোধ্যায় প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন চম্পত?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *