উমর খালিদের বই নিয়ে আলোচনা বাতিল করল JNU, কড়া বিবৃতি ছাত্র ইউনিয়নের
জেএনইউ-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, অনুষ্ঠান নিয়ে সম্পূর্ণ তথ্য প্রকাশ না করার কারণে আলোচনাসভার বুকিং বাতিল করা হয়েছে। অনুষ্ঠানটির যে পোস্টার বিতরণ করা হয়েছিল, তাতে লেখা ছিল, ‘ওয়ার্ল্ড ইনডিজিনিয়াস ডে’ উপলক্ষে সভাটির আয়োজন করা হয়েছে। বক্তাদের মধ্যে নাম ছিল প্রভু মহাপাত্র, উমা চক্রবর্তী, শুদ্ধব্রত সেনগুপ্ত, হর্ষ মন্দার ও উমর খালিদের সঙ্গিনী বনজ্যোৎস্না লাহিড়ীর। কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, ‘জেএনইউ একটি গণতান্ত্রিক ও বিকেন্দ্রীকৃত প্রতিষ্ঠান। অনুমতি দিয়েছিলেন সোশ্যাল সায়েন্সেস এর ডিন, বাতিলও করেছেন তিনি।’