Sundarban: হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে | Sundarbans’ Unique Bullock Race: Age Old Farming Festival Held in Meriganj - 24 Ghanta Bangla News
Home

Sundarban: হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে | Sundarbans’ Unique Bullock Race: Age Old Farming Festival Held in Meriganj

Spread the love

ক্যানিং এবং কুলতলির মাঝে মেরিগঞ্জ। এই মেরিগঞ্চেই ফি বছর বসে মই ছাড়া প্রতিযোগিতা। চাষের জমিতে হাল চষতে চষতে ছুট লাগায় বলদের পাল। বর্ষার সময় যাতে চাষ ভালো হয়, তার জন্য প্রত্যেক বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বছরের পর বছর ধরে এই ঐতিহ্য বজায় রয়েছে সুন্দরবনে। কৃষিজীবী মানুষের বিশ্বাস, এই প্রতিযোগিতার মাধ্যমে বর্ষাকালে সুন্দরবনে ফসলের ফলন যেমন বৃদ্ধি পাবে, তেমনই গৃহপালিত গরুর স্বাস্থ্যও ভালো থাকবে । মূলত প্রকৃতির আবাহন এবং কৃষিলক্ষ্মীর কৃপালাভের এক আদিম লোক-প্রার্থনাই লুকিয়ে রয়েছে এই উৎসবের গভীরে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *