মধ্যমগ্রামে ‘দাদা-বৌদির বিরিয়ানি’র নতুন শাখায় বিপুল ভিড়, জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল
সৌমেন রায়চৌধুরী
ব্যারাকপুরের বিখ্যাত ‘দাদা-বৌদির বিরিয়ানি’র নতুন শাখায় ক্রেতাদের ভিড়ের কারণে যান চলাচল ব্যাহত মধ্যমগ্রামের যশোহর রোডে। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন মধ্যমগ্রাম ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। যান চলাচল স্বাভাবিক করতে কড়া পদক্ষেপ ট্র্যাফিক পুলিশের। যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।