ক্ষমতা প্রয়োগে ব্যর্থ আগের স্বাস্থ্য কমিশন, দাবি নয়া চেয়ারপার্সনের
২০১৭-র মার্চে তৎকালীন তৃণমূল সরকার এই কমিশন তৈরি করে। এর উদ্দেশ্য ছিল, বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনা, রোগীদের স্বার্থ সুরক্ষিত করা। গত ৯ বছরে বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে হাজার খানেকেরও বেশি অভিযোগ কমিশনে জমা পড়েছে। প্রাক্তন চেয়ারপার্সন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানান, দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন জেলায় বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের বক্তব্য তিনি শোনার চেষ্টা করেছেন। অনেক কাজ হলেও, সব কিছু করা সম্ভব হয়নি, এমন কথাও জানিয়েছিলেন তিনি।