‘ওর মধ্যে বিশেষ একটা ক্ষমতা আছে …’, নাতনি রাহাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী মহেশের
নাতনি রাহা বদলে দিয়েছে তাঁর জীবন। এর আগেও বহু বার এ কথা বলেছেন পরিচালক মহেশ ভাট। তিনি মনে করেন, একরত্তির মধ্যে বিশেষ একটা ক্ষমতা রয়েছে। যে কাউকে সে আপন করে নিতে পারে খুব সহজেই। নাতনির জন্মের পরে একেবারে তার বশবর্তী হয়ে পড়েছেন বর্ষীয়ান পরিচালক। কোনও রাখঢাক না রেখেই এ কথা বললেন মহেশ।
রাহা যখনই তাঁদের বাড়িতে পা রাখেন, তখনই বদলে যায় পরিবেশ। হাসিখুশিতে ভরে ওঠে তাঁদের বাড়ি। আধো আধো কথা, মিষ্টি হাসিতে পরিবারের সকলকেই নাকি কাবু করে রেখেছে সে। তাই রাহাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন মহেশ। বাবা রণবীর কাপুর, মা আলিয়া ভাটের থেকেও জনপ্রিয়তার নিরিখে অনেকখানি এগিয়ে যাবে রাহা।
একটি সাক্ষাৎকারে মহেশ জানিয়েছিলেন, আলিয়া-কন্যা বাড়িতে পা রাখলেই সব নজর কেড়ে নেয় সে। এক অদ্ভুত ক্ষমতা রয়েছে আকর্ষণের। তাঁর কথায়, ‘আমার বিশ্বাস রণবীর ও আলিয়াকে পিছনে ফেলে এগিয়ে যাবে ও। সকলের থেকে আলাদা রাহা। গোটা বাড়িটাকে কয়েক ঘণ্টায় নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে ও।’
কিছু দিন আগে গ্র্যান্ড প্যারেন্টস ডে-তে রাহার স্কুলে গিয়েছিলেন মহেশ ভাট। সেই সময়ে নাতনির হাত ধরে স্কুলে যাওয়ার পথে মহেশের নিজের বাবা হওয়ার সময়টা মনে পড়ে গিয়েছিল। রাহার মধ্যে পূজার ছোটবেলা দেখতে পান মহেশ। রাহাকে গল্প বলতেও খুব ভালোলাগে মহেশের। শুধু তাই নয়, নাতনি তাঁর ভুল উচ্চারণও ঠিক করে দেয়। যে গুলো মনে করেও অনেকটা আনন্দে কাটান পরিচালক।