শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন সাই সুদর্শন
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। ছিটকে গেলেন সাই সুদর্শন। গোড়ালির চোট সারিয়ে এখনও ফিট হতে পারেননি তিনি। তাই দুই টেস্টের একটাতেও খেলতে পারবেন না ২৪ বছর বয়সি এই বাঁহাতি ব্যাটার। দুরন্ত ফর্মে ছিলেন সুদর্শন। লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে তিন নম্বরে বড় ভরসা ছিলেন সাই। তাঁর জায়গায় তিনে নামার দৌড়ে এগিয়ে দেবদত্ত পাডিক্কল।