তারকেশ্বরে রেকর্ড ভিড় পুণ্যার্থীদের, বৈদ্যবাটীতে পুষ্পবৃষ্টি
শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। হুগলির বৈদ্যবাটীর নিমাই তীর্থ গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হন অসংখ্য ভক্ত। এবার তাঁদের জন্যে ড্রোনের মাধ্যমে পুষ্পবৃষ্টির আয়োজন বৈদ্যবাটীতে।