ইউপিআই-এ ফি দেশবাসীর জন্য নয়, মার্চেন্ট ডিসকাউন্ট রেট নিয়েও হয়নি সিদ্ধান্ত, দাবি নির্মলার
১) এমডিআর হলো মার্চেন্ট ডিসকাউন্ট রেট। যা শুধুমাত্র কার্যকর হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির উপর, এন্ড-ইউজ়ার বা কাস্টোমারদের উপর নয়। যা পাওয়ার পর তা দিয়ে ব্যাঙ্ক এবং ফিনটেক সংস্থাগুলি অনলাইন লেনদেন-এর সার্বিক পরিকাঠামো উন্নতি, পরিমার্জন এবং নিরাপত্তা বৃদ্ধির কাজ করে।
২) সর্বোপরি কথা মনে রাখুন, ইউপিআই লেনদেনে চার্জ/ফি বা এমডিআর চাপানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি। কেন্দ্রের প্রস্তাবিত ট্যাক্সেশন অ্যান্ড আদার ল’জ় (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’র (এনসিপিআই) নেতৃত্বে গঠিত ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবে। তার আগে ইউপিআই-তে চার্জ চাপানো নিয়ে, তা সে দেশবাসীর উপরে হোক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর, অযথা মিথ্যা খবর না ছড়ানোই ভালো।’