ইউনিয়নের বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগ, বাস রুট বন্ধ করলেন চালক-কর্মীরা - 24 Ghanta Bangla News
Home

ইউনিয়নের বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগ, বাস রুট বন্ধ করলেন চালক-কর্মীরা

Spread the love

বাস চালক সুশান্ত পালের অভিযোগ, ‘তৃণমূলের আমলে বাস ইউনিয়নের মাথায় শেখর হাজরা, জাকির হোসেনরা ছিলেন।’ তাঁরা ইউনিয়নের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। বাস চালক থেকে কন্ডাক্টর কোনও সুযোগ-সুবিধা পায়নি বলে অভিযোগ। আরও এক বাস চালক বিশ্বনাথ দাস বলেন, ‘ইউনিয়নের তৃণমূল নেতারা বিগত আট বছর ধরে শ্রমিকের টাকার হিসাব দিচ্ছে না। আমরা বিধায়ক থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সকলকে জানিয়েছি। আগামী দিনে যদি আমাদের টাকার হিসাব না পাই তাহলে আন্দোলন চালিয়ে যাব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *