হাসপাতালের সরঞ্জাম ঘরে তালাবন্দি, ক্ষোভ বিধায়কের
এই সময়, এগরা: সরকারি টাকায় কেনা জিনিসপত্র তালাবন্ধ ঘরে ডাঁই করে ফেলে রাখা হয়েছে। এগরা মহকুমা হাসপাতাল এবং এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল পরির্দশনে গিয়ে এমন দৃশ্য দেখে যারপরনাই ক্ষুব্ধ এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী। পরিষেবার হাল নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি হাসপাতালের সুপারকে ধমকও দিলেন।