শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝে অসুস্থ রণজয়
অসুস্থ অভিনেতা রণজয় বিষ্ণু। ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-র শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। ইউনিট সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই তিনি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত। বৃহস্পতিবার রণজয় লাইভে এসেও সেই ইঙ্গিত দিয়েছিলেন। তবে সূত্রের খবর, আপাতত সুস্থ আছেন রণজয়। কিছুটা ধাতস্থ হয়েছেন। কিছুক্ষণ শুটিংও বন্ধ রাখা হয় বলে জানা গিয়েছে।