দাবানলে বিধ্বস্ত স্পেনকে আর্থিক সাহায্য মেসির
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে গিয়ে রানার্স আপ হয়ে শেষ করতে হয়েছিল আর্জেন্তিনাকে। এ বার সেই স্পেনের পাশে দাঁড়ালেন লিওনেল মেসি। স্পেনের সিয়েরা ওয়েস্তে এলাকায় দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ৮০ হাজার ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। তীব্র তাপদাহের কারণে ছড়িয়ে পড়া দাবানলে ২২,০০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে ছারখার।