প্রেমের সুরে নতুন চমক নিয়ে হাজির চিরন্তন তন্ময়, কণ্ঠে ইমন-রূপঙ্কর-অন্বেষা-লগ্নজিতা - 24 Ghanta Bangla News
Home

প্রেমের সুরে নতুন চমক নিয়ে হাজির চিরন্তন তন্ময়, কণ্ঠে ইমন-রূপঙ্কর-অন্বেষা-লগ্নজিতা

Spread the love

বাংলা আধুনিক গানের জগতে নতুন এক উদ্যোগ নিয়ে হাজির গায়ক- সঙ্গীত পরিচালক চিরন্তন বন্দ্যোপাধ্যায় এবং গীতিকার তন্ময় দে। আসছে তাঁদের নতুন গানের সিরিজ ‘রোমান্টিক লালাবাই’। এর মাধ্যমে প্রেমের অনুভূতিকে ঘুমপাড়ানি গানের কোমল আবহের সঙ্গে মিশিয়ে তৈরি হয়েছে একগুচ্ছ মৌলিক বাংলা গান।

চিরন্তনের আপটেম্পো সাউন্ড স্টুডিয়োর উদ্যোগে তৈরি এই সিরিজ প্রকাশিত হচ্ছে আপটেম্পো মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যেই লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে ‘আমার আমি তুই’, রূপঙ্কর বাগচীর ‘ঘুম এঁকে দাও’ এবং অন্বেষা দত্তগুপ্তর ‘ফিরে আসার ঠিকানা’ শ্রোতাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। খুব শিগগিরই প্রকাশ পাবে ইমন চক্রবর্তীর কণ্ঠে ‘অন্য ধুলো’। সিরিজের প্রতিটি গানের সুর ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন চিরন্তন আর গান লিখেছেন তন্ময়।

চিরন্তনের কথায়, ‘এই সিরিজের প্রত্যেক শিল্পী আমার অত্যন্ত প্রিয়। প্রত্যেকের সঙ্গে আগেও কাজ করেছি। আশা করছি দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব।’ লগ্নজিতা জানিয়েছেন, আমার আমি তুই’ গাইতে তাঁর ভীষণ ভালো লেগেছে। সুর এবং গানের কথা দুটোই অসাধারণ। ভবিষ্যতেও চিরন্তন এবং তন্ময়ের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন গায়িকা।

রূপঙ্কর বাগচীর মতে, এই ধরনের গান বাংলায় আরও বেশি তৈরি হওয়া প্রয়োজন। তিনি বলেন, ‘ভালো সুরকার ও ভালো গীতিকারের সঙ্গে কাজ করা প্রত্যেক শিল্পীর কাছেই আনন্দের। ‘ঘুম এঁকে দাও’ সকলের ভালোলেগেছে, এটাই বড় তৃপ্তি।’ অন্বেষা দত্তগুপ্তও জানান, এই নন-ফিল্ম মিউজিক সিরিজের অংশ হতে পেরে তিনি আনন্দিত। তাঁর কথায়, ‘বর্তমান সময়ে মৌলিক বাংলা গানের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিকের জন্য এই প্রচেষ্টা আরও অনেক দূর এগিয়ে যাক।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *