প্রস্তুতি ম্যাচে নেই সাই সুদর্শন, প্রথম টেস্টের আগে ফিট হবেন? চিন্তায় ভারতীয় শিবির
প্রস্তুতি ম্যাচে নেই সুদর্শন
সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষ দিকে তাঁর শ্রীলঙ্কা পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। সব ঠিক থাকলে ৮ অগস্টের মধ্যে শ্রীলঙ্কায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাই সুদর্শনের। সে ক্ষেত্রে প্রথম টেস্ট শুরুর প্রায় এক সপ্তাহ আগেই সাই ভারতীয় শিবিরে পৌঁছে যাবেন।
তবে দেরিতে শ্রীলঙ্কায় পৌঁছনোর কারণে ভারতের তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলা হবে না সুদর্শনের। ৭ থেকে ৯ অগস্ট পর্যন্ত কলম্বোয় খেলা হবে এই ম্যাচ। এর পরেই ভারতীয় দল গলের উদ্দেশে রওনা দেবে। সেখানে ১৫ অগস্ট শুরু হবে প্রথম টেস্ট।