জল ঢালতে টাকা আদায়! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ
এই সময়, আরামবাগ: শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালা নিয়ে নানা অনিয়মের অভিযোগে সরব পুণ্যার্থীরা। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভউগরে দিচ্ছেন অনেকে। অভিযোগ উঠছে, একদিকে যখন জল ঢালার জন্য সাধারণ পুণ্যার্থীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, তখন টাকা দিলেই খুব সহজেই মন্দিরে ঢোকা যাচ্ছে। টাকার বিনিময়ে জল ঢালার ব্যবস্থা করে দিতে সক্রিয় হয়ে উঠেছেন দালালরাও। তাঁদের খপ্পরে পড়ে অনেক মানুষ প্রতারিতও হচ্ছেন।