দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য, তবুও প্রিয় কোচ হিসেবে সামি বেছে নিলেন…
সেরা কোচ হিসেবে কাকে বেছে নিয়েছেন মহম্মদ সামি?
Times Now Navbharat-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন সামি। প্রথমে তুলনা করা কঠিন বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, শেষে রবি শাস্ত্রীকেই বেছে নেন অভিজ্ঞ এই পেসার। তিনি বলেন, ‘এঁদের সবার মধ্যে তুলনা করা একটু কঠিন। গৌতি ভাইয়ের অধীনে আমি খুব বেশি খেলিনি। কারণ, বেশি ম্যাচ খেলার সুযোগই পাইনি। রাহুল ভাই এবং অনিল ভাইয়ের সঙ্গে জাতীয় দলে খুবই ভালো সময় কাটিয়েছি। তবে এই চারজনের মধ্যে একজনকে বেছে নিতে হলে আমি রবি ভাইকেই বেছে নেব।’