Sagardighi: গলায় গাছের লতা প্যাঁচানো, উদ্ধার বিজেপি কর্মীর দেহ | BJP Worker Found Dead in Murshidabad's Sagardighi, Tension After Body Recovered from Forest - 24 Ghanta Bangla News
Home

Sagardighi: গলায় গাছের লতা প্যাঁচানো, উদ্ধার বিজেপি কর্মীর দেহ | BJP Worker Found Dead in Murshidabad’s Sagardighi, Tension After Body Recovered from Forest

Spread the love

মুর্শিদাবাদ:  সাগরদিঘিতে এক বিজেপি কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে সাগরদিঘি থানার মনিগ্রাম বটতলা এলাকার একটি জঙ্গল থেকে লোকেশ রাজমল্ল নামে ওই কর্মীর দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন লোকেশ।

তিনি এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ঝোঁপের মধ্যে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। সূত্রের খবর, নিহতের গলায় গাছের লতা  প্যাঁচানো ছিল। খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

বিজেপি নেতৃত্বের দাবি,  স্পষ্ট যে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। বিজেপি-র জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায় বলেন, “যে ভাবে দেহ পড়েছিল, সেটা দেখলেই বোঝা যাচ্ছে এটা খুন। রাতে বাড়িতে ফেরেনি। বারবার ফোন করেও পাওয়া যাচ্ছিল না। সকালে রক্তাক্ত দেহ উদ্ধার হয়।” যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। গোটা ঘটনার নেপথ্যে কী রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে ও দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *