NCPI: 'বিজেপির সঙ্গে যেতে পারব না', বড় ঘোষণা আবু তাহেরদের, কী হবে NCPI-এর ভবিষ্যৎ? | Cannot Go with BJP, NCPI MPs Abu Taher and Khalilur Rahaman Make Stand Clear, Future of Party Under Spotlight - 24 Ghanta Bangla News
Home

NCPI: ‘বিজেপির সঙ্গে যেতে পারব না’, বড় ঘোষণা আবু তাহেরদের, কী হবে NCPI-এর ভবিষ্যৎ? | Cannot Go with BJP, NCPI MPs Abu Taher and Khalilur Rahaman Make Stand Clear, Future of Party Under Spotlight

Spread the love

সৌগতর সঙ্গে আবু তাহের ও খলিলুর রহমানImage Credit: Tv9 Bangla

নয়া দিল্লি: তিন মুসলিম সাংসদের এনসিপিআই থেকে ফের তৃণমূলে ফেরা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। গত সপ্তাহেই এনডিএ বৈঠকে ওই সাংসদদের অনুপস্থিতি, সৌগত রায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য সেই জল্পনা আরও উসকে দিয়েছিল। এবার কাকলিদের অস্বস্তি আরও বাড়ালেন এনসিপিআইতে যোগ দেওয়া তিন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। আজও এনডিএ বৈঠকে যোগ দিলেন না তাঁরা। শুধু তাই নয়, নিজেদের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করে দিলেন আবু তাহের ও খলিলুর রহমান।

আবু তাহের ও খলিলুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এনসিপিআই-তে থাকলেও NDA-তে নেই তাঁরা। বিজেপির সঙ্গে তাঁরা কোনও ভাবেই যেতে পারব না। শুধু তাই নয়, মুসলিমদের স্বার্থ বিরোধী বিল এলে সেই বিলেরও বিরোধিতা করবেন বলে জানিয়ে দিলেন তাঁরা।

গত সপ্তাহেই প্রথমবার শরিকদল হিসেবে এনডিএ বৈঠকে আমন্ত্রিত হয়েছিলেন কাকলি, শতাব্দীরা। ওই বৈঠকে তাঁদের শরিক দল হিসেবে পরিচয়ও করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, বৈঠকে তিন মুসলিম সাংসদের অনুপস্থিতি ঘিরে জল্পনা শুরু হয়। সূত্র মারফত জানা যায়, এনসিপিআইতে যোগ দিলেও বিজেপিতে মিশে যাবেন না খলিলুর, আবু তাহের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজেদের এলাকায় তাঁদের রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে। সেখানকার যা জনবিন্যাস সেই অনুপাতে রাজনৈতিক অবস্থান ঠিক করবেন বলে মনে করা হচ্ছিল।

এদিকে, সংসদ চত্বরে সৌগত রায়ের সঙ্গে খলিলুর ও আবু তাহেরের আলাপচারিতা ঘিরে জল্পনা বাড়ে। তার উপর সৌগত দাবি করেন, বেশ কয়েকজন সাংসদ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই তালিকায় তিন সংখ্যালঘু সাংসদও রয়েছেন। তিনি দাবি করেছিলেন, তৃণমূল থেকে এনসিপিআই, তারপর এনডিএ, এটা অনেকেরই ভাল লাগছে না। অর্থাৎ এনডিএ-তে শরিক হওয়ার বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না বলে দাবি করেন তিনি। এবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন আবু তাহের ও খলিলুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *