শেষ মুহূর্তে হার বাঁচাল ইস্টবেঙ্গল, তবুও কলকাতা লিগের শীর্ষে লাল-হলুদ ব্রিগেড
শুরু থেকেই ইস্টবেঙ্গলকে চাপে রাখে বেহালা
ঘরের মাঠে খেলা হলেও ইস্টবেঙ্গলের খেলায় শুরু থেকেই বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। জেসিন টিকে এবং পিভি বিষ্ণুকে ছাড়া নেমেছিল তারা। সেই সুযোগে শুরু থেকেই লাল-হলুদ ব্রিগেডকে চাপে রাখে বেহালা। পাঁচ মিনিটে লিড নেয় তারা। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রস কাজে লাগিয়ে গোল করেন শ্লোক তিওয়ারি।
গোল হজমের পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইস্টবেঙ্গল। ১৫ মিনিটে আকাশ হেমব্রমের হেড রুখে দেন বেহালার গোলকিপার অভিজিৎ কর। তবে ৩০ মিনিটের মাথায় আকাশের ক্রস থেকে জোরালো হেডে বিজয় মুর্মুর গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল।