কর্পোরেট সংস্থাগুলির আয় বাড়তে পারে ৯%, দাবি ফিচ রেটিংস-এর
ওই রিপোর্টে দাবি, চলতি অর্থবর্ষে পেট্রোলিয়াম পণ্য, ইস্পাত, শক্তি উৎপাদন এবং বণ্টন, সিমেন্ট ও অন্য নির্মাণ সামগ্রীর চাহিদাই কর্পোরেট সংস্থাগুলির বৃদ্ধির চালিকাশক্তি হতে চলেছে। এ ছাড়াও দেশজুড়ে পরিকাঠামো ক্ষেত্রে লগ্নি বেসরকারি সংস্থাগুলির বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হতে চলেছে।