বুধ-বৃহস্পতির যুতি দৃষ্টি যোগ, মাসের মাঝামাঝি ফুলে ফেঁপে উঠবে কাদের পকেট? - 24 Ghanta Bangla News
Home

বুধ-বৃহস্পতির যুতি দৃষ্টি যোগ, মাসের মাঝামাঝি ফুলে ফেঁপে উঠবে কাদের পকেট?

Spread the love

বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধ ও বৃহস্পতি— এই দুই গ্রহকেই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বুধকে বুদ্ধিমত্তা, যুক্তিবোধ, ব্যবসা, কমিউনিকেশন স্কিল ও বিশ্লেষণ ক্ষমতার কারক হিসেবে ধরা হয়। বৃহস্পতি জ্ঞান, ভাগ্য, শিক্ষা, ধর্ম, সমৃদ্ধি এবং শুভ ফলের প্রতীক। এই দুই শুভ গ্রহ যখন বিশেষ অবস্থানে আসে, জোট বাঁধে তা বহু রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। জ্যোতিষ গণনা অনুযায়ী, তেমনই আগামী ১৫ অগস্ট, শনিবার বিকেল ৪টা ৫১ মিনিটে বুধ ও বৃহস্পতি মিলে ‘যুতি দৃষ্টি যোগ’ গঠন করবে। এই শুভ যোগের প্রভাবেই বিশেষ ৪টি রাশির জাতকরা স্থান পরিবর্তন করবে। কর্মজীবন, অর্থ, পারিবারিক জীবন এবং ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক ফল পেতে পারেন। কাদের জন্য শুভ হবে এই জোট?

বৃষ রাশি

বৃষ রাশি
বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য বুধ-গুরুর যুতি দৃষ্টি যোগ অত্যন্ত শুভ ফল দিতে পারে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও এই সময় লাভজনক হতে পারে। কথাবার্তায় সংযম ও পরিণত ভাব আসবে, যার ফলে পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে। পাশাপাশি টাকা সঞ্চয়ের পরিকল্পনাও সফল হতে পারে, ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন।

ধনু রাশি

ধনু রাশি
ধনু রাশি

ধনু রাশির জাতকদের জীবনে এই শুভ যোগ ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রেমের সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসতে পারে। পরিবারের সঙ্গে আনন্দেই সময় কাটবে, দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। হঠাৎ কোনও সুখবর বা শুভ ঘটনা জীবনে আনন্দ নিয়ে আসতে পারে। পাশাপাশি সঞ্চয় বাড়াতেও সফল হতে পারেন।

মকর রাশি

মকর রাশি
মকর রাশি

মকর রাশির জাতকদের জন্য এই যুতি দৃষ্টি যোগ বিশেষ ভাবে শুভ হবে বলেই মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন সুযোগ বা সাফল্যের দরজা খুলে যেতে পারে। ব্যবসায় বড় চুক্তি বা লাভজনক প্রকল্প হাতে আসার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে থাকবে, সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজেও আগ্রহ ও সাফল্য বাড়বে।

মীন রাশি

মীন রাশি
মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য বুধ ও বৃহস্পতির এই শুভ যোগ জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির সুযোগ এনে দিতে পারে। কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন— সব দিকেই ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি হতে পারে, আর্থিক অবস্থার উন্নতি ঘটতে পারে। পরিবারের পাশাপাশি শ্বশুরবাড়ির দিক থেকেও কোনও আনন্দের খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমের ফলও এই সময়ে মিলতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *