যন্তর মন্তরে নাশকতার ছক, হামিমের টার্গেটে ছিলেন মুখ্যমন্ত্রীও
দিল্লির যন্তর মন্তরে পুলিশের পোশাক পরে নাশকতার ছক ছিল হামিম মণ্ডলের। শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বেঙ্গল এসটিএফের আইজি গৌরব শর্মা। এমনকী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও টার্গেট করা হয়েছিল বলে জানালেন তিনি। হামিমের মোবাইল Hav, বিভিন্ন সমাজমাধ্যমে চ্যাট হিস্ট্রি ঘেঁটে ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন এসটিএফের আইজি গৌরব শর্মা।