মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে রেলের স্টেশনে (Murshidabad Station) ভয়াবহ দুর্ঘটনা। স্টেশনের ছাউনির লোহার পাত ভেঙে জখম হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ বহরমপুর আদালতে স্টেশনে ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, ঘটনায় জখম বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। আহত হয়েছেন, ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন, ইজাজ আহমেদ। এছাড়াও লালগোলা থানা এলাকার বাসিন্দা আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, […]