July 2026 - Page 369 of 639 - 24 Ghanta Bangla News
Home

ভিটামিন সি সিরামের শিশি সব সময়ে গাঢ় রঙেরই কেন হয়?

যখন সিরামের রমরমা শুরু হয়েছিল, ভিটামিন সি-ই ছিল প্রথম স্থানে। এখনও বহু মানুষের পছন্দের তালিকায় রয়েছে এই ভিটামিন সি। দাগছোপ দূর করতে এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে ভিটামিন সি সিরামের জুড়ি মেলা ভার। কিন্তু এই প্রসাধনী সব সময়ে গাঢ় রঙের শিশিতেই কেন পাওয়া যায়, জানেন? এটা শুধুই প্যাকেজিং আকর্ষণীয় করার জন্য করা হয় নাকি রয়েছে […]

Home

WB Budget: বাম জমানার পর উঠেই গিয়েছিল, এবার অধিবেশনে ফের সাক্ষী হতে চলেছে বিধানসভা | West Bengal Govt Home Department Budget to be discussed in Assembly

কলকাতা: গত মাসেই বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রথম পর্বের বাজেট অধিবেশন (Budget Session) শেষ হয়েছে আগেই। এবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের অধিবেশন। আর সেই অধিবেশনে ১৩টি গুরুত্বপূর্ণ দফতর নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। আগামী শুক্রবার অর্থাৎ ১৭ জুলাই থেকে আগামী শনিবার, ২৫ জুলাই পর্যন্ত বিধানসভার (West Bengal Assembly) অধিবেশন অনুষ্ঠিত হবে। এই […]

Home

বৃষ্টি মাথায় নিয়েই হোক স্টাইল, রইল ৯ মনসুন ফ্যাশন টিপস

বর্ষাকালে ফ্যাশনের সঙ্গে আরাম এবং ব্যবহারিক দিক—দুটোই সমান গুরুত্বপূর্ণ। সঠিক পোশাক ও অ্যাকসেসরিজ় বেছে নিলে বৃষ্টির মধ্যেও সারাদিন স্বস্তিতে থাকা যায়। বর্ষায় পলিয়েস্টার, নাইলন, রেয়ন বা হালকা কটনের পোশাক পরুন। এ গুলো দ্রুত শুকিয়ে যায় এবং ভিজলেও ভারী হয় না। মাটিতে লেগে যায় এমন লম্বা স্কার্ট, পালাজ়ো বা ট্রাউজ়ার না পরে অ্যাঙ্কল-লেংথ বা হাঁটু পর্যন্ত […]

Home

LPG Supply: মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা, এবার গ্যাস নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র! | Middle East Crisis: Centre May Bring LPG Efficiency Policy as Fuel Supply Concerns Grow

নয়া দিল্লি: নতুন করে সংঘর্ষে জড়িয়েছে আমেরিকা ও ইরান (Iran-America Conflict)। যতদিন যাচ্ছে প্রতিঘাত আরও বাড়ছে। কোনও রকম সংঘর্ষবিরতি চুক্তিতে রাজি নয় দুই দেশ। এদিকে, দুই দেশের সংঘর্ষে ফের অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। আমেরিকা জাহাজের উপর কর বসাচ্ছে, ইরান জাহাজের উপর হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গ্যাস (LPG) […]

Home

‘চিরতরে বদলেছে জীবন, শুধু ঈশ্বর সঙ্গে থাকুক…’, ক্যান্সারের যন্ত্রণা ভাগ মহেশ মাঞ্জরেকরের স্ত্রী মেধার

একইসঙ্গে মেধা আরও লিখেছেন, ‘যখনই আমার মনে হয়েছে আমি আর এগোতে পারব না, তখনই কেউ না কেউ আমার সঙ্গী হয়েছে। এখন পিছন ফিরে তাকালে আমি বুঝতে পারি, সেগুলো কোনও কাকতালীয় ঘটনা ছিল না। সেগুলো ছিল ঈশ্বরেরই আমার হাত ধরে রাখার উপায়। এই জার্নিতে আমি উপলব্ধি করেছি যে, ঈশ্বর সবসময় আমাদের সামনে আবির্ভূত হন না। তিনি […]

Home

Aamir Khan Shah Rukh Khan Controversy: ‘শাহরুখ আমার পা চাটছে’, আমিরের মন্তব্য ক্ষোভে ফেটে পড়েন শাহরুখ ভক্তরা! | The Dog Named Shah Rukh: Revisiting the Wildest Aamir Khan and SRK Controversy

শাহরুখ খান (Shah Rukh Khan) আর আমির খানের ঠান্ডা লড়াইয়ের গল্প বলিপাড়ায় নতুন কিছু নয়। কিন্তু আজ থেকে বছর আঠেরো আগে, অর্থাৎ ২০০৮ সালে আমিরের একটি মন্তব্যকে কেন্দ্র করে যে তুমুল ঝড় উঠেছিল, তা হয়তো আজকের নেটনাগরিকদের অনেকেরই অজানা। নিজের একটি ব্লগ পোস্টে আমির লিখে বসেছিলেন, “শাহরুখ আমার পা চাটছে আর আমি ওকে মাঝে মাঝে […]

Home

Strait of Hormuz: হরমুজ়ে দু’টি জাহাজে ফের মিসাইল হামলা ইরানের, আবারও প্রাণ গেল ভারতীয় নাবিকের, আহত ৮ | Indian Sailor Killed in Iran Missile Strike on UAE Oil Tankers in Strait of Hormuz, 8 Injured

ওয়াশিংটন: যত দিন যাচ্ছে, নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। দুই দেশ আমেরিকা-ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি, হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) সংযুক্ত আরব আমিরশাহির (UAE) দুটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ঘটনায় এক ভারতীয় নাবিকের (Indian Sailor Death) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দু’জন ইউক্রেনের নাগরিক […]

Home

তারকেশ্বরে শ্রাবণী মেলার জমকালো উদ্বোধন, থাকবেন মুখ্যমন্ত্রীও

দিব্যেন্দু সরকার, তারকেশ্বর আজ, মঙ্গলবার তারকেশ্বরে শ্রাবণী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। মূল অনুষ্ঠানটি হবে তারকেশ্বরের বালিগড়ির মাঠে, যেখানে কয়েক দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে গিয়েছেন। এ বার শ্রাবণী মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী এবং সাধুসন্তরা। সেখানেই অনুষ্ঠিত হবে মহা ধর্ম সম্মেলন। তারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আয়োজকদের দাবি, […]

Home

Puri Rath Yatra: রুপো, তামা নয় কেন? জগন্নাথ দেবের রথের সামনে সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার পেছনের রহস্য জানলে চমকে যাবেন! | Secrets of Chera Pahanra: Why Only Gold Broom is Used in Puri Rath Yatra

জগন্নাথদেব (Lord Jagannath), বলরাম ও সুভদ্রার বিশাল রথ যখন পুরীর বড়দণ্ডে আলো করে দাঁড়ায়, তখন সেই রোমাঞ্চকর দৃশ্যের সাক্ষী হন দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত। রাজকীয় পোশাকে সুসজ্জিত হয়ে খোদ পুরীর রাজবংশের রাজা রথের সামনে আসেন এবং নিজের হাতে রাস্তা পরিষ্কার করতে শুরু করেন। তবে যে সে ঝাড়ু নয়, তাঁর হাতে থাকে এক মহার্ঘ সোনার ঝাড়ু, […]

Home

আষাঢ় অমাবস্যায় ব্যাঘাত যোগ, কখন রাহুকাল? সাবধান থাকবেন কখন?

২৯ আষাঢ়, আজ বেলা ৩টে ১২ মিনিট পর্যন্ত থাকবে আষাঢ় অমাবস্যা তিথি। শক সংবৎ ১৯৪৭, বঙ্গাব্দ ১৪৩৩, মঙ্গলবার, ব্যাঘাত যোগ। বিক্রম সংবৎ ২০৮৩ কলিযুগ। হিজরী ১৪৪৭ (মুসলমান), তদনুসারে ইংরেজি তারিখ ১৪ জুলাই ২০২৬। সূর্যের দক্ষিণায়ন, উত্তর বৃত্ত, বর্ষা ঋতু। রাহুকাল থাকবে বেলা ৩টে ৩ মিনিট থেকে বিকেল ৪টে ৪৪ মিনিট পর্যন্ত। আজ বেলা ৩টে ১২ […]