বাংলার মডেলকে সারা দেশে ছড়িয়ে দিতে গিয়ে কেন্দ্রীয় সরকার যে নতুন জাতীয় নির্দেশিকা তৈরি করেছে, সেইমতো ধাপে ধাপে দেশের প্রায় ৮০০ জেলায় শিশুদের টাইপ–১ ডায়াবিটিসের জন্য স্পেশ্যালাইজ়ড ক্লিনিক গড়ে তোলা হবে। সেখানে থাকবেন শিশুরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, প্রশিক্ষিত নার্স, পুষ্টিবিদ, কাউন্সেলর এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী। রোগীদের বিনামূল্যে দেওয়া হবে বেসাল-বোলাস ইনসুলিন, সিরিঞ্জ, গ্লুকোমিটার, ল্যান্সেট (ছোট ডিসপোজ়েবল […]