‘মানসিকতা কখনই বদলাবে না’ শ্বশুরবাড়ি লোকদের বিরুদ্ধে ভিডিয়ো রেকর্ড করে আত্মঘাতী শিক্ষিকা
বিয়ের আট মাসের মাথায় আত্মঘাতী হলেন শিক্ষিকা। আত্মহত্যা করার আগেই ৯০ সেকেন্ডের একটি ভিডিয়ো রেকর্ড করেন তিনি। তাতেই শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ করেছেন তিনি। সেই সঙ্গেই ‘যতই করা হোক না কেন শ্বশুরবাড়ির লোকজনেরমানসিকতা কখনই বদলাবে না’ বলেও আক্ষেপ করেছেন তিনি। দেরাদুনের এই ঘটনায় মৃতের মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।